ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে অপমান করে আয়ারল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ম্যাচ শুরুর আগে করমর্দন না করা থেকে মাঠের লড়াই, সবখানেই আলোচনায় থাকা ইসরায়েলকে ৩–০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। পেয়েছে গ্রুপে নিজেদের প্রথম জয়ের দেখা।

ম্যাচের উত্তাপ শুরু হয়েছিল মাঠে নামার আগেই। ইসরায়েলের জাতীয় সংগীত চলার সময় মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা। এরপর দুই দলের খেলোয়াড়েরা করমর্দমন করেননি। দুই অধিনায়ক দারা ও’শেয়া ও মানোর সলোমনের মধ্যেও হয়নি পতাকা বিনিময়।

মাঠের খেলায় অবশ্য আরও দ্রুত নিজেদের অবস্থান জানান দেয় আয়ারল্যান্ড। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিনবার ইসরায়েলের জালে বল পাঠায় তারা। ১৩ মিনিটে ট্রয় প্যারট এবং ১৬ মিনিটে অ্যাডাম ইদাহ গোল করেন। ২৫ মিনিটে আসে তৃতীয় গোল।

তৃতীয় গোলের পর আয়ারল্যান্ডের জ্যাক ময়লান কালো বাহুবন্ধনী খুলে সেটিতে চুমু দেন, পরে জার্সির আয়ারল্যান্ডের ব্যাজেও চুমু খান। এফএআই জানিয়েছিল, গাজা সংঘাতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এই প্রতীকী বাহুবন্ধনী পরেছিল দলটি।

নেশনস লিগে একই গ্রুপে পড়ার পর থেকেই ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আয়ারল্যান্ডে বিতর্ক ছিল। শেষ পর্যন্ত ম্যাচটি বয়কট না করে মাঠে নেমেছে তারা এবং ৩–০ ব্যবধানে জয় তুলে নিয়েছে।

এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় আয়ারল্যান্ড। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় কসোভো। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অস্ট্রিয়া।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে অপমান করে আয়ারল্যান্ডের জয়

আপডেট সময় : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬