ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ অবস্থানের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটিই হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬