ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সরকারের সঙ্গে ইমরানের সমঝোতা কোন পথে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • / 0

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালসহ একাধিক দাবিতে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রথম দফার বৈঠকের পর ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করাকেই পরবর্তী আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির ছয় সদস্যের আলোচনাকারী কমিটি।

তবে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে সরকার ও বিরোধী দলের অবস্থান এখনো ভিন্ন হওয়ায় সমঝোতার পথ পুরোপুরি পরিষ্কার হয়নি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় শুক্রবার (২ অক্টোবর) সরকার, পিটিআই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।

এতে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ কয়েকটি আস্থাবর্ধক পদক্ষেপের দাবি জানায় বিরোধী পক্ষ। বৈঠক শেষে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কৌশল ঠিক করে পিটিআইয়ের আলোচনাকারী কমিটি।

সূত্রের বরাতে জানা গেছে, পরবর্তী দফার আলোচনায় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করাকেই প্রধান দাবি হিসেবে সামনে রাখবে তারা। এর পাশাপাশি ইমরান খানের বোনদের অবিলম্বে মুক্তি এবং ব্যক্তিগত হাসপাতালে তার চিকিৎসার বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিও জানিয়েছে বিরোধী পক্ষ।

তবে এসব দাবির বিষয়ে সরকার এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। বৈঠকে সরকারের রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রথম দফার বৈঠকের পর পিটিআইয়ের ছয় সদস্যের কমিটি পেশোয়ারে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গে বৈঠক করে। সেখানে সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি পরবর্তী দফার বৈঠক নিয়ে তার মতামত ও পরামর্শ নেওয়া হয়।

বৈঠকে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও দাবি পর্যালোচনা করা হয়। একই সময়ে বিরোধী কমিটি প্রথম দফার আলোচনার ফলাফল মাহমুদ আচাকজাইকেও জানায়।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি লাহোরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সরকারের সঙ্গে বিরোধীদের আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

লং মার্চ নিয়ে সরকারের কঠোর অবস্থান
আলোচনায় ইসলামাবাদমুখী কোনো লং মার্চ বা হামলার বিষয়ে কঠোর অবস্থান জানায় সরকার। সূত্রের দাবি, পিটিআইকে রাজধানীর দিকে লং মার্চের পরিকল্পনা শর্তহীনভাবে বাতিল করার আহ্বান জানিয়েছে সরকারের আলোচনাকারী দল।

জবাবে বিরোধী প্রতিনিধিরা জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। লং মার্চ বাতিল করলে এর বিনিময়ে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, তা জানতে চান তারা।

এরপর সরকারের পক্ষ থেকে বিরোধীদের কাছে জানতে চাওয়া হয়, তারা কী ধরনের সুবিধা বা পদক্ষেপ প্রত্যাশা করছে।

সমঝোতার চেষ্টা নকভির
দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে সরকার ও বিরোধী দল সম্মত হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরবর্তী দফার আলোচনায় একে অপরের দাবির জবাব দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আলোচনাকে সমঝোতার দিকে এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করছেন। সূত্রগুলো বলছে, সমাধানের পথ খোঁজার পাশাপাশি বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা এড়িয়ে চলার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ, তার বোনদের মুক্তি এবং ইসলামাবাদমুখী লং মার্চ বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান এখনো পুরোপুরি কাছাকাছি আসেনি। ফলে পরবর্তী দফার আলোচনায় এসব ইস্যুতে কী ধরনের সমঝোতা হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তথ্যসূত্র: সামা টিভি

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান সরকারের সঙ্গে ইমরানের সমঝোতা কোন পথে

আপডেট সময় : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬