ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে যু দ্ধাহতদের সহায়তায় ইরান থেকে ২০ কোটি ডলার পেল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 1

চলতি বছর ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তার জন্য ইরান থেকে ২০ কোটি ডলার পেয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি জড়িত দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে এটিকে হিজবুল্লাহর ‘মুখ রক্ষার ভুয়া গল্প’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, তাদের কাছে এমন কোনো অর্থ নেই। মার্কিন অর্থ মন্ত্রণালয়ও জানিয়েছে, তীব্র নিষেধাজ্ঞার মুখে থাকা তেহরানের হাতে অর্থ স্থানান্তর বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তহবিল জোগানোর মতো অর্থ নেই।

সূত্রের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক অবরোধ ও নজরদারি সত্ত্বেও গত মাসে এই বিপুল পরিমাণ অর্থ বৈরুতে পৌঁছেছে। চরম ঝুঁকির কারণে অর্থ স্থানান্তরের সঙ্গে যুক্ত মধ্যস্থতাকারীরা স্বাভাবিকের তুলনায় চার গুণ বেশি, অর্থাৎ প্রায় ২০ শতাংশ কমিশন কেটে রেখেছে।

হিজবুল্লাহর এক কর্মকর্তা নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করে নিশ্চিত করেছেন যে একটি তহবিল নিশ্চিত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তা বণ্টনের পরিকল্পনা ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে ইরান ও লেবানন সরকারের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রাপ্ত এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ হাজার পরিবারের প্রত্যেককে প্রাথমিকভাবে ৩ হাজার ডলার করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ইসরায়েলি হামলায় যেসব গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিংবা দখলের কারণে যেগুলোতে আর ফেরা সম্ভব নয়, সেসব এলাকার বাসিন্দাদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

গত ২ মার্চ আঞ্চলিক যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়ে পড়ার পর ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ ও অভিযানে লেবাননের লাখ লাখ শিয়া মুসলিম বাস্তুচ্যুত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লেবানন সরকারের হিসাবে সার্বিক ক্ষয়ক্ষতি পুনর্নির্মাণে প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলারের বেশি প্রয়োজন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

লেবাননে যু দ্ধাহতদের সহায়তায় ইরান থেকে ২০ কোটি ডলার পেল হিজবুল্লাহ

আপডেট সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬