ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 0

শহিদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরের জামায়াত থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (৮ অক্টোর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় রাশেদ খান বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দিবে, এটা দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিলো। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। তিনি একই সঙ্গে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খান বলেন, হাসিনা পালিয়ে গেছে। আগামী কোনো ডিসেম্বরেই সে আর ফিরবে না। এছাড়া, আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খান

আপডেট সময় : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬