ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 1

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শ‌নিবার (১৭ অ‌ক্টোবর) দুপু‌র আড়াইটার দি‌কে রৌমারীর সা‌য়েদাবাদ বাজা‌রের পা‌শে এক‌টি মাল‌বোঝাই ট্রাক ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশা‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থলে তিনজ‌নের মৃত‌্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাৎক্ষ‌ণিক নিহ‌তের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাউসার আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, ‘আমরা ঘটনাস্থলে তিন‌জ‌নের মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত হ‌য়ে‌ছি। হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। ঘটনাস্থ‌লের কাজ কর‌ছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সায়েদাবাদ বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ ইজিবাইক যাত্রী প্রাণ হারান।

ঘটনায় গুরুতর আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এ ঘটনায় পুরো রৌমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যান উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত

আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬