ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 0

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, মেজর সিনহা হত্যা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।টিভি দেখুন

রোববার (১৮ অক্টোবর) তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ তিনটি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।

দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা অন্যতম। এসব মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টেও শুনানি শেষে দণ্ড বহাল রাখা হয়েছে। বর্তমানে মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলায় রায় দেন হাইকোর্ট। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

মেজর সিনহা হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন রায় দেন হাইকোর্ট। ওই রায়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।মানচিত্র দেখুন

অন্যদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ রায় দেন হাইকোর্ট। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগ

আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬