ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, রোববার, ১ নভেম্বর ২০২৬
  • / 7

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় থেকে সৌদি সরকারের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। সৌদি সরকারের কেটে নেওয়া এই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি সরকার।

শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, রোববার, ১ নভেম্বর ২০২৬