ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লড়াইয়ে ১২ মুসলিম প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 24

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এবার ব্যালট পেপারে আলো ছড়াচ্ছেন বেশ কয়েকজন মুসলিম আমেরিকান প্রার্থী। মার্কিন সিনেট ও কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং গুরুত্বপূর্ণ কাউন্টির মতো পদে লড়ছেন তারা। এর মাধ্যমে মার্কিন রাজনীতিতে শুধু তাদের অংশগ্রহণই বাড়ছে না, বরং এবারের নির্বাচনে জয়ী হলে তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়বেন। এবারের নির্বাচনে আলোচনায় থাকা এমন ১২ জন মুসলিম প্রার্থীর দিকে বিশেষ নজর রাখছেন বিশ্লেষকরা।

এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মিশিগান থেকে মার্কিন সিনেটে লড়া আব্দুল এল-সায়েদ। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। অন্যদিকে, নিউজার্সির ১২তম ডিস্ট্রিক্ট থেকে লড়ছেন অ্যাডাম হামাউই। তিনি যদি জয়লাভ করেন, তবে নিউজার্সি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

রাজ্য আইনসভাগুলোতেও মুসলিম প্রার্থীরা ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছেন। নিউইয়র্ক স্টেট সিনেটের ১২তম আসনে লড়ছেন আবের কাওয়াস, যিনি জয়ী হলে নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এছাড়া মিশিগান স্টেট সিনেটের ২য় আসনে লড়ছেন আব্বাস আলাউইয়েহ, যার সামনে সুযোগ রয়েছে মিশিগান স্টেট সিনেটের প্রথম আরব মুসলিম হিসেবে নির্বাচিত হওয়ার। কানেকটিকাট স্টেট সিনেটের ২য় আসনে লড়ছেন মরিয়ম খান; যিনি এরই মধ্যে কানেকটিকাট প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন এবং এবার সিনেট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নতুন মুখগুলোর পাশাপাশি মার্কিন কংগ্রেসে পরিচিত ও শক্তিশালী মুসলিম মুখ হিসেবে লড়ছেন মিনেসোটার ৫ম ডিস্ট্রিক্ট থেকে ইলহান ওমর এবং মিশিগানের ১২তম ডিস্ট্রিক্ট থেকে রাশিদা তালাইব। এছাড়া নিউইয়র্কের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে দারিয়ালিজা আভিলা শেভালিয়ার, ক্যালিফোর্নিয়ার ১৪তম ডিস্ট্রিক্টে আয়েশা ওয়াহাব এবং ১২তম ডিস্ট্রিক্টে লতিফা সাইমন লড়ছেন। জর্জিয়া স্টেট সিনেটের ৭ম আসনে রুওয়া রোমান এবং টেক্সাসের হ্যারিস কাউন্টি জজ পদে লড়ছেন লেটিশিয়া প্লামার।

সব মিলিয়ে ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচনে ফেডারেল, স্টেট এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে সারা দেশে কয়েক ডজন মুসলিম আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকদের মতে, দেশজুড়ে বিভিন্ন নির্বাচিত পদে মুসলিম আমেরিকানদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তিশালী অবস্থানেরই সুস্পষ্ট প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লড়াইয়ে ১২ মুসলিম প্রার্থী

আপডেট সময় : ০১:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬