ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানিতে ১০৫ শতাংশ ব্যয় বেড়ে চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 3

‎অর্থবছরের প্রথম প্রান্তিকের বৈদেশিক লেনদেনে রপ্তানির তুলনায় দ্বিগুণেরও বেশি গতিতে বাড়ছে আমদানি ব্যয়। এতে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩১ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। এর মধ্যে শুধু জ্বালানি তেল আমদানিতেই ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ। ফলে রেমিট্যান্সে প্রবৃদ্ধি থাকলেও সামগ্রিক বৈদেশিক লেনদেনে বাড়ছে চাপ। ডলার বাজারের স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। অর্থনীতিবিদরা বলছেন, ঘাটতি নিয়ন্ত্রণে আমদানি ব্যয়ের পাশাপাশি বাড়াতে হবে রপ্তানি সক্ষমতা।

বাড়ছে দেশের বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলার; প্রবৃদ্ধি ১৫ দশমিক ১ শতাংশ। বিপরীতে, রপ্তানি আয় ১ হাজার ১৮৬ কোটি ডলার যেখানে প্রবৃদ্ধি মাত্র ৭ শতাংশ।

‎‎আমদানি ব্যয় বৃদ্ধিতে বড় ভূমিকা জ্বালানি তেলের। প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি। আগের বছরের তুলনায় যা ১০৫ শতাংশ বেশি। একই সময়ে ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে কমে আসবে দাম।

এতে প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৭১ কোটি ডলার। অর্থাৎ, এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

এদিকে, প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ডলার; প্রবৃদ্ধি ১৩ দশমিক ৩ শতাংশ। এরপরও চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার। সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি ১১৬ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যই আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি বাড়ার অন্যতম কারণ। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ, পিআরআইয়ের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তার বলছেন, ঘাটতি নিয়ন্ত্রণে আমদানি ব্যয়ের পাশাপাশি বাড়াতে হবে রপ্তানি সক্ষমতা। মূলধনি পণ্য আমদানি কমায় বিনিয়োগ ও উৎপাদন নিয়েও রয়েছে উদ্বেগ।

জ্বালানি নির্ভরতা কমানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের।

নিউজটি শেয়ার করুন

জ্বালানিতে ১০৫ শতাংশ ব্যয় বেড়ে চলতি হিসাবে ঘাটতি ১৩৩ কোটি ডলার

আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬