ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান এবং নওরীন নিয়াজি খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী ও ইমরানের রাজনৈতিক দল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তাদের আইনজীবী মুদাসসার উমর জানান, “ডাক্তার উজমা খান এবং নওরীন নিয়াজিকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে বাড়ি পৌঁছেছেন।”

প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর লাহোরের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কোট লাখপত কারাগার থেকে তারা মুক্তি পেলেন। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, উজমা ও নওরীনের সঙ্গে একই দিনে গ্রেপ্তার হওয়া তাদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই বন্দি রয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই নেতা ও ইমরান খানের ঘনিষ্ঠ আস্থাভাজন জুলফিকার বুখারি বলেন, “আলিমা খান এখনো কারাগারে। দুই বোনের এই মুক্তি ইমরান খানের পরিবারের প্রতি করা অবিচার বা তাদের ভোগান্তির অবসান ঘটাবে না।” তিনি আরও বলেন, “আমাদের দাবি স্পষ্ট: কোনো আংশিক স্বস্তি নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয় এবং আর কোনো নিপীড়ন নয়।”

অন্যদিকে উজমা খানের ছেলে ওয়ালি খান এক্সে দেওয়া এক পোস্টে ৫৩ দিন আটকে রেখে ছেড়ে দেওয়ার কারণ জানতে চেয়ে বলেন, এই সিদ্ধান্তগুলো আইনসম্মত ছিল না। তিনি বলেন, “তাদের কারাবাস যেমন স্বৈরতান্ত্রিক ছিল, মুক্তিও ঠিক তেমনই।”

গত ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর একটি পরিকল্পিত প্রতিবাদ মিছিলের এক সপ্তাহ আগে এই বোনদের গ্রেপ্তার করে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। পাকিস্তান সরকারের দাবি ছিল, ইসলামাবাদে পরিকল্পিত ওই মিছিলের আগে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারতেন, যদিও শেষ পর্যন্ত ওই মিছিলটি অনুষ্ঠিত হয়নি।

এমনকি ওই বিক্ষোভের আয়োজন করার কারণে ইমরান খানের দলের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারকে কেন্দ্রীয় সরকার বরখাস্ত করেছিল।

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি রয়েছেন। তার দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। তবে আপিল করার পর একটি বাদে তার বাকি সব সাজার রায় হয় স্থগিত করা হয়েছে নয়তো বাতিল করা হয়েছে। তার ডান চোখের অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যার জন্য কয়েক মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন পড়েছে।

মূলত তার শারীরিক অবস্থা, বিশেষ করে চোখের এই অবস্থার কারণেই পিটিআই তার মুক্তির দাবিতে জোরালো প্রচার চালাচ্ছে। দুই বোনের এই মুক্তির ঠিক এক দিন আগেই চিকিৎসা দেওয়ার জন্য ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

আপডেট সময় : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬