ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার স্পিকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / 161

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার স্পিকার নসিভিওয়ে মাপিসা-নকাকুলা পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকার সময় চুক্তির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পদত্যাগ করা মানেই অপরাধ স্বীকার করে নেওয়া না। গত মাসে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তার বাসভবনে প্রায় ৫ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় পুলিশ।

সামরিক সরঞ্জাম ফেরত পাঠানোর এক টেন্ডার পাশের জন্য মাপিসা-নকাকুলার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে।

বর্ণবাদবিরোধী সংগ্রামের এই প্রবীণ রাজনীতিবিদ ২০২১ সালে দেশটির স্পিকার হন। এর আগে তিনি ৯ বছর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি এমন এক সময়ে পদত্যাগ করেছেন, যখন তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আগামী মাসে সাধারণ নির্বাচনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার স্পিকারের পদত্যাগ

আপডেট সময় : ০৫:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪