ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 233

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনের শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করে।

সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় আবেদন করেন। এ সময় জামায়াতও এই বিষয়ে আদালতে আবেদন করেন।

পরে আপিল বিভাগ শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন এবং ওদিন সময় চাইলেও আর দেওয়া হবে না বলে জানানো হয়।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে গত অক্টোবর মাসে পৃথক রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে পরবর্তী দশম ও এগারোতম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলেও মত দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত।

নিউজটি শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি

আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, রোববার, ১ ডিসেম্বর ২০২৪