ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন থানার মামলায় গ্রেপ্তার দীপু মনি, ইনু, মেনন ও পলক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 146

রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে।

আজ (সোমবার, ২ ডিসেম্বর) সকালে তাদের ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন।

এর মধ্যে হাতিরঝিল থানায় ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো ইমরান আহম্মেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তিন থানার মামলায় গ্রেপ্তার দীপু মনি, ইনু, মেনন ও পলক

আপডেট সময় : ১২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪