ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫
  • / 71

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।

ফাওজুল কবির খান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি বিভাগ করা হয়েছে। একটির নাম রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটির নাম রাজস্ব বাস্তবায়ন বিভাগ। দুইটি বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত করেছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।’

তিনি আরও বলেন, ‘এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।’

বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাংক যে তথ্য দিয়েছে তা ছয় মাস আগের তথ্য। সংস্থাটি মন্দা ও ব্যাংক খেলাপির কথা বলেছে, কিন্তু এখন অর্থনীতিতে এর উল্টো চিত্র। দেশের অর্থনীতি এখন পিক আপে রয়েছে। মুদ্রাস্ফীতি ও ডলারের দাম কমেছে।’

নিউজটি শেয়ার করুন

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫