তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস যা জানাল

- আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 48
বর্ষাকালের বিদায়ঘণ্টার কারণেই অসহ্য গরম অনুভূত হচ্ছে। সেই সাথে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে প্রখর রোদের সাথে অনুভূত হচ্ছে তীব্র গরম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দিন ও রাতে এখন সমানতালে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতেও গরম পড়ছে। রাতের তাপমাত্রা সাধারণত ২৭ ডিগ্রির নিচে থাকলে গরম অনুভূত হয় না। তবে ২৭ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকলে গরম অনুভূত হয়। যেমন গতকাল রাতের তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে গরম বেশি অনুভূত হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
এরমধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫৮০
অন্যদিকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এছাড়া আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।






















