রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে: আমীর খসরু
- আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 24
রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তন করা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যেটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।’
এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘সনদে যেসব বিষয় একমত হয়েছে, সেসব বিষয় নিয়ে এগোতে হবে।’
গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে।ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।’
শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এমন দাবি অযাচিত: রিজভী
আলোচনা সভায় আমীর খসরু বলেন, ‘পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে, যেগুলোতে ঐক্যমত হয়নি। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়ায় যেতে চান, আগামী দুই বছর যাবত আপনাকে গণভোটই করতে হবে। প্রথমত, এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে? জনগণ তো আমাদেরকে গণভোট করার দায়িত্ব দেয়নি।’
কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন,বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও নির্বাচন কমিশনের সাবেক সচিব সম জকরিয়া প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আল মোস্তফা।






















অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই