ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৬৯ হাজার ৯৭ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 54

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। যারমধ্যে ২৯ হাজার ৬১ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

এদিকে চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৯৫ জন এবং ছাত্রী ১ হাজার ৬৭৩ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এরমধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১ হাজার ২১৩ জন ছাত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৬৯ হাজার ৯৭ জন

আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫