ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে
- আপডেট সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 56
তফসিল ঘোষনার আগেই ঠাকুরগাঁও- ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপি, কমিউনিষ্ট পাটির প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী কৌশল হিসেবে বেছে নিয়েছেন গ্রাম-গঞ্জে অনুষ্ঠিত বিভিন্ন সামাজিক আচার আনুষ্ঠান, সভা সমাবেশ,খেলা- ধূলা অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রার্থীরা যোগদিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এ ছাড়াও প্রার্থীরা গ্রাম-গঞ্জে কর্মী সমাবেশ, উঠান বৈঠক ও পথ সভার মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট বাগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
প্রশাসনের নজরদারির অভাবে ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকারের মহোৎসব
প্রার্থীরা হলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, রানীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার, রাণীশংকৈলের গণ অধিকার পরিষদের মামুনুর রশীদ, এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মতুর্জা সেলিম, পীরগঞ্জ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজান আলম।
এ বিষয়ে বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মেন্ডেট নিয়ে দলের নেতাকর্মীসহ ভোটের মাঠ সাজাচ্ছি। ভোটাররা বিএনপি’র পক্ষে আছে। বিগত দিনেও সবার পাশে ছিলাম। আগামীতেও থাকবে।
জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাষ্টার বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনী গণসংযোগ চালাচ্ছি। এবার ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আশা করছি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৬০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৭০।
























ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী ঘোষণা করবে বিএনপি