হারিকেন মেলিসা শক্তিশালী রূপে কিউবার দিকে এগিয়ে এসেছে : এনএইচসি

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 59
মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) মঙ্গলবার রাতে জানিয়েছে, হারিকেন মেলিসা ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে গতি বাড়ার পাশাপাশি ক্যাটাগরি ৪ এর ঝড়ে পরিণত হয়েছে।
জ্যামাইকার কিংস্টন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ : পাকিস্তান
ঝড়টি জ্যামাইকা অতিক্রম করতে কয়েক ঘন্টা সময় নেয়, স্থলভাগের ওপর দিয়ে যাওয়ার ফলে বাতাসের তীব্রতা কমে যায় এবং সর্বোচ্চ ৫ স্তর থেকে ৩ নম্বর ক্যারিবিয়ান স্তরে নেমে আসে এবং আবার ৪ নম্বর স্তরে ফিরে আসে।
এনএইচসি তার সর্বশেষ পূর্বাভাসে বলেছে, ‘কিউবা, বাহামা ও বারমুডার কাছাকাছি পৌঁছানোর সময় মেলিসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্যাগস :
হারিকেন

























