ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে রাতে বাড়বে ঠান্ডা, ভোরে পড়তে পারে কুয়াশা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৫১ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫
  • / 48

দেশজুড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস। রোববার (৯ নভেম্বর) ভোর ৬টায় এখানকার তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে রাজশাহীতে শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

সেনা কর্মকর্তাদের গুম মামলা থেকে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরোয়ার

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করলেও তাপমাত্রার পার্থক্য এখনো তেমন প্রকট নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের বেলায় গরমের অনুভূতি আপাতত অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে এখন ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। যেখানে বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে শুষ্ক, তুলনামূলক ঠান্ডা ও ধুলাবালুময় পরিবেশ তৈরি হয়। এতে বাতাসের মানও দ্রুত খারাপ হতে শুরু করে। ঢাকায় ইতোমধ্যে বায়ুদূষণের মাত্রা বাড়তে শুরু করেছে৷

তিনি আরও বলেন, এই সময়টিতে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপমাত্রা কিছুটা কমে আসায় দিনের গরম তুলনামূলক সহনীয় হলেও বিকেলে ও রাতে হালকা শীতের ইঙ্গিত মিলতে পারে। আগামী এক সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী চার দিনেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন থেকে ১০ নভেম্বর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে।

চতুর্থ দিন ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা বজায় থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের শেষে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারাদেশে রাতে বাড়বে ঠান্ডা, ভোরে পড়তে পারে কুয়াশা

আপডেট সময় : ০২:০৬:৫১ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫