ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 201
231

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় ঘোষণা করা হবে। গতকাল বুধবার বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করা হয়।

টানা সাড়ে বারো মাসের প্রস্তুতি শেষে নির্বাচন কমিশন। অপেক্ষা তফসিল ঘোষণার। তাইতো বুধবার সকাল থেকেই ইসিতে ছিল অন্য রকম আবহ. রেওয়াজ অনুযায়ী, বেলা সাড়ে এগারোটার দিকে সিইসির নেতৃত্বে বের হয় নির্বাচন কমিশনারদের গাড়িবহর। আশপাশে ছিল বাড়তি সতর্কতা। গন্তব্য বঙ্গভবন।

রাজশাহীতে উদ্ধার হয়নি শিশুটি, অব্যাহত সুড়ঙ্গ খোঁড়ার কাজ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতিকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অবগত করেন সিইসি। অনুমতি চান তফসিল ঘোষণার।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। এসময় সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সন্তোষ জানান ইসির সার্বিক কার্যক্রম নিয়েও।

জানা গেছে, আগামী ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবেন সিইসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫