ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ নির্বাচন আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 177
195

‘দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ বাধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না, ভালোভাবেই হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ৫টি বিদ্যালয়ের নতুন ভবন এবং ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহবস্থানে থাকে তাহলে সেটা আরও ভালো হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব

স্বরাষ্ট্র উপদেষ্টা গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। এ সময় ওই ঘটনার মূলহোতাকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, মূল আসামি গ্রেপ্তার হয়নি সত্যি। তবে তার সহযোগী ও হাতিয়াররা যারা ছিলো তারা গ্রেপ্তার হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখানের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালযের চার তলা একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উপর দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধ্বমূখী সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কেউ নির্বাচন আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫