জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির
- আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 182
নেতাকর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এখন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে রয়েছেন।
এদিকে, তারেক রহমানের এ দেশে ফেরা উপলক্ষে ফেসবুকে ‘স্বাগতম’ জানিয়ে পোস্ট করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এই সময়ে তারেক রহমানের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে যাওয়া তারেক রহমানের বাস ঘিরে অসংখ্য সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও দলীয় নেতাকর্মীদের পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করতে দেখা যায়।
গাড়িবহরকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে প্রটোকল দিচ্ছে সিএসএফ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়াও পুরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কটির মাঝে ও দুইপাশে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন।
অন্তত শতাধিক গাড়ি সম্বলিত তারেক রহমানের গাড়ি বহরের অগ্রভাগে দেখা গেছে পুলিশের ট্রাফিক বিভাগের মোটরসাইকেল বহর। এরপর আছে সেনাবাহিনী ও সিএসএফ সদস্যদের গাড়িবহর। এসময় তারেক রহমানকে বহনকারী বাসের চারপাশে পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা।

























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী