ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 62

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। বিএনপি কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদের প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।’

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল সময়ের মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে। বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে। আমাদের এই সময়ে একটু সাবধান থাকতে হবে। যেন আবার অন্ধকারের দিকে না চলে যেতে হয়। আমাদের সাবধান থাকতে হবে আমরা নিজেরা যেন বিভেদ ও চক্রান্তকারীদের হাতে না পড়ি। নাহলে দেশ আমাদের আরও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, অত্যন্ত কষ্টের সঙ্গে, বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান ওসমান হাদী যে প্রাণ দিয়েছে তাকে স্মরণ করি। আমরা আমাদের রংপুরের সাঈদকে স্মরণ করি। আমরা স্মরণ করি ওয়াসিমকে চট্টগ্রামে, যারা জুলাইয়ে আন্দোলনে প্রাণ দিয়েছে। আমরা সবসময় ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদের স্মরণ করি।

কয়েকজনের পদত্যাগে দলে কোন প্রভাব পড়বে না: আখতার হোসেন

মহাসচিব বলেন, আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে স্বতঃস্ফুর্তভাবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আলেম-ওলামারা সবাই সেটাকে পছন্দ করেছেন। তিনি সেখানে বারবার ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন। আমরা অঙ্গীকারবদ্ধ। এদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন চরমোনাই পীর সাহেবের সঙ্গে বসে ছিলাম এখানে আমরা ১০টা বিষয়ের মধ্যে একমত হয়েছিলাম তার মধ্যে এটা একটা। অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন-সুন্নাহর মধ্যে থাকতে চাই। আমাদের বংশ সেটা। আমাদের রক্তের মধ্যে সেটা। আমি গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যেন নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারব, আমার ধর্মচর্চা শান্তিতে করতে পারব। আমার ভবিষ্যৎ বংশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে আপনারা এয়ারপোর্টের কথা বলেছেন। আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওয়ে পুনরায় বিমানবন্দর চালু করা হবে। আপনারা মেডিকেল কলেজের কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন সবগুলোই প্রতিষ্ঠা করা হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। এই ঠাকুরগাঁওয়ে যতগুলো স্কুল-কলেজ, মাদরাসা রয়েছে আমি বিশ্বাস করি তার ৯০ শতাংশ আমাদের অবদান রয়েছে। আপনারা জানেন বিএনপি একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। খতিব-ইমাম, মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা জীবনমানে উন্নয়ন। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমার শেষ কথা আপনাদের কাছে। আবার কখন দেখা হবে আমি জানি না। আমার এই নির্বাচন শেষ নির্বাচন। বয়স হয়ে গেছে। এরপরে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে কিনা জানি না। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই আপনার যদি মনে করেন যে আমি অতীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, কাজ করতে পেরেছি তাহলে আমাকে দয়া করে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫