নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হচ্ছে: রিজভী
- আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 67
নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যেন সুযোগ না থাকে সেটা দেখার প্রধান দায়িত্ব কমিশন ও সরকারের। জনগণ যেন যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে।
কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারকে পুনর্বাসন করা হবে। রাষ্ট্রের জন্য জুলাই যোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন তা নজিরবিহীন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য- মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী