ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় শৈত্যপ্রবাহ, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:২৯ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 67

দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। এতে তীব্র শীতের অনুভূতি কমে বেড়েছে তাপমাত্রার পারদ। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) নাগাদ ফের কমতে পারে রাতের তাপমাত্রা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রোববার ও সোমবার (২৫-২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথা কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রোববার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সোমবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও কমতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই তিন দিনে কুয়াশার দাপট একই রকম থাকতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদায় শৈত্যপ্রবাহ, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ১০:২০:২৯ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬