মন্ত্রীদের জন্য ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করেনি সরকার

- আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 123
মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর কোনো প্রকল্প সরকার অনুমোদন করেনি বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণমাধ্যমে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিকে ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।
ধর্মের দোহাই দিয়ে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে: সালাহউদ্দিন আহমেদ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত তথ্য হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এরুপ একটি প্রস্তাবনা করা হলেও মন্ত্রণালয়য় থেকে প্রকল্পটি বিবেচিত হয়নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।






















