ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রয়োজন মনে করলে কোয়ালিশন সরকার গঠনের কথা ভাববে: আমির খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 290
320

বিএনপি যদি প্রয়োজন মনে করে তাহলে কোয়ালিশন সরকার গঠনের কথা ভাববে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির রাজনৈতিক আদর্শের সাথে, ৩১ দফার সাথে যদি অন্য দলের দফা ও পরিকল্পনা মিলে তবে বিএনপি যদি প্রয়োজন মনে করে তবে আলাপ আলোচনার ভিত্তিতে কোয়ালিশন সরকার গঠন করার কথা ভাববে। যদিও এর সম্ভাবনা কম।’

নির্বাচনকালীন ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

এসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে বাংলাদেশের গণতান্ত্রকামী জনগণ তাদের প্রত্যাখান করবে এবং ব্যালটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে বলেও উল্লেখ করেন তিনি।

ভোট কারচুপির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পত্র পত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এন আই ডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নাম্বার নিচ্ছে। এসব করে তারা যে কিছু করতে পারবে তা নয়, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবেনা।’

আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে বন্দরকে এমন এক জায়গায় নিয়ে যাতে বন্দর সর্বোচ্চ বিশ্বমানের সক্ষমতা অর্জন করে। বন্দরের টার্ন ওভার টাইম ডেলিভারি টাইম যাতে বাড়ে এমন সক্ষমতা অর্জন করতে বিএনপি কাজ পরিকল্পনা নিবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি প্রয়োজন মনে করলে কোয়ালিশন সরকার গঠনের কথা ভাববে: আমির খসরু

আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬