ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল বেসরকারিভাবে বিজয়ী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 124
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ ফলাফল জানা যায়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।
সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়জয়কার
এদিকে জেলার অন্য দুটি আসনের ফলাফলও পাওয়া গেছে। ঠাকুরগাঁও-২ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম। অপরদিকে ঠাকুরগাঁও-৩ আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম।
ট্যাগস :
ঠাকুরগাঁও
























ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী ঘোষণা করবে বিএনপি