ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 57

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। আজ (শনিবার, ৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ কারণেই বিএনপির সংসদীয় প্রতিনিধিদের এজন্যই দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন, ‘এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।’

দলের নারী কর্মীদের মূল্যায়নের দাবি আফরোজা আব্বাসের

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের কর্মশালায় অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সদস্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার ২৯৬ জনের মধ্যে ২১৯ জন নতুন। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে সেটি নিয়ে আমরা কথা বলেছি। পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আমাদের পার্লামেন্ট দেখে জাতি বলবে– আমরা এমন একটি পার্লামেন্ট চেয়েছিলাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অতীতের খারাপ কালচার যেগুলো হয়েছে, মানুষের নেতিবাচক ধারণা যে সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬