আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
- আপডেট সময় : ০১:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 63
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস উপলক্ষ্যে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য
অনুষ্ঠানে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকায় অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





















বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী