আরব আমিরাতে ড্রোন ভূপাতিত করার সময় স্প্লিন্টারের আঘাতে বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০২:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 54
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে একটি ড্রোন প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ বা স্প্লিন্টারের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ফুজাইরাহ প্রদেশের আল রিফা এলাকার একটি খামারের ওপর ড্রোনটি ভূপাতিত করা হয়। এসময় ড্রোনের ধ্বংসাবশেষ খামারের ওপর আছড়ে পড়লে সেখানে অবস্থানরত ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও চীনের ৫ দফা যৌথ প্রস্তাব
তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হলেও এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি ঘটল। এই বিষয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ