ইসরায়েলি যুদ্ধজাহাজে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, রোববার, ৫ এপ্রিল ২০২৬
- / 39
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা সমুদ্রসীমায় একটি ইসরায়েলি সামরিক যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দেওয়া তথ্যমতে, লেবানন উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালীন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা এই অভিযানে একটি নেভাল ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, হামলার আগে কয়েক ঘণ্টা ধরে ওই যুদ্ধজাহাজটির ওপর নিবিড় নজরদারি চালানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ওই ইসরায়েলি যুদ্ধজাহাজটি লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই আক্রমণ প্রতিহত করতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আল জাজিরা























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ