ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বছর পূর্তিতে ‘চার্লিজ অ্যাঞ্জেলস’ তারকাদের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 114
130

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অপরাধ ভিত্তিক টিভি সিরিজ ‘চার্লিজ অ্যাঞ্জেলস’-এর তারকারা ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার লস অ্যাঞ্জেলেসের প্যালিফেস্টে পুনরায় মিলিত হন।

১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচটি মৌসুমে প্রচারিত এ সিরিজটিতে অভিনয় করেন কেট জ্যাকসন, জ্যাকলিন স্মিথ ও শেরিল ল্যাড। ফারাহ ফসেট চলচ্চিত্রে কাজ করতে সিরিজ ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন ল্যাড।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গল্পে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস পুলিশ বাহিনীর দৈনন্দিন কাজ ছেড়ে তিন শক্তিশালী নারী বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন। তারা কাজ করেন রহস্যময় বস চার্লি টাউনসেন্ডের অধীনে, যিনি ইন্টারকমের মাধ্যমে তাদের নির্দেশ দিতেন।

হলিউডের ডলবি থিয়েটারের লাল গালিচায় স্মিথ এএফপি’কে বলেন, এই সিরিজ নারীর শক্তিকে তুলে ধরতে চেয়েছিল এবং নারীদের সব সময় উদ্ধার পাওয়ার প্রয়োজন হয়

— এই ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

জনপ্রিয় এই টিভি সিরিজে তিনি কেলি গ্যারেট চরিত্রে অভিনয় করেন।

তিনি বলেন, ‘নারীরা নিজেদের অবস্থান তৈরি করেছে। এটি ছিল যুগান্তকারী, নারীদের জন্য বড় পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘আমরাই ঝুঁকির পেছনে ছুটেছি। আমাদের কাউকে উদ্ধার করতে হয়নি। আমরা কোনো স্ত্রী, নার্স, সেক্রেটারি বা প্রেমিকা ছিলাম না। আমরা ছিলাম শক্তিশালী নারী, যারা ২০০ পাউন্ড ওজনের একজন পুরুষকেও পরাস্ত করতে পারে।’

৭৭ বছর বয়সী জ্যাকসন বলেন, শুরু থেকেই তিনি সিরিজটির সম্ভাবনা নিয়ে কখনও সন্দেহ করেননি।

সাবরিনা ডানকান চরিত্রে অভিনয় করা জ্যাকসন আরও বলেন, ‘এটি ছিল ভিন্নধর্মী ও ব্যতিক্রমী। আমাদের তিন জনের মধ্যে দারুণ সমন্বয় ছিল এবং আজও আমরা বোনের মতো।’

যদিও সময়ের সঙ্গে সিরিজটির অভিনয় শিল্পীদের পরিবর্তন হয়েছে, তবুও স্মিথ, জ্যাকসন ও ল্যাড— এই ত্রয়ী সবচেয়ে স্থায়ী হয়ে ওঠেন।

ফসেট ২০০৯ সালে মারা যান।

প্যালিফেস্টের আয়োজন করে প্যালি সেন্টার ফর মিডিয়া। এটি যুক্তরাষ্ট্রের সেরা টেলিভিশন অনুষ্ঠানগুলোকে উদযাপন করে।

নিউজটি শেয়ার করুন

৫০ বছর পূর্তিতে ‘চার্লিজ অ্যাঞ্জেলস’ তারকাদের পুনর্মিলনী

আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬