ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ‘গুলি’তে ২ বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 184

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলি’তে দুই বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্তে ‘গুলি’তে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১১:৫১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪