ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি শাখায় লকারটি রয়েছে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হব।

CIC detects hidden bank locker of Sheikh Hasina

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা আজ বুধবার সকালে এক অভিযানে লকারটি শনাক্ত করেন।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি

আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫