ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ হাজার পূজা মন্ডপে ১৬ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের ৩২,৯৯০টি পূজা মন্ডপে মোট ১৬,৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বরাদ্দ অনুযায়ী প্রতিটি পূজা মন্ডপে ৫শ’ কেজি করে চাল দেওয়া হবে।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা যায়।

রিজার্ভ-রেমিট্যান্স বাড়লেও কেন কমছে না ডলারের দাম?

দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২,৯৯০টি পূজা মন্ডপের অনুকূলে ভক্তদের আহার্য বিতরণের জন্য মন্ডপ প্রতি ৫শ’ কেজি করে মোট ১৬,৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দে ছকে বর্ণিত বিভাজন ও শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে ছাড় দেওয়া হল।

এতে আরও বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের পূজা মন্ডপের সংখ্যা ও মন্ডপ প্রতি বরাদ্দের পরিমাণ ৫শ’ কেজি হারে হবে।

এছাড়াও জেলা প্রশাসকরা নিজ জেলার পূজা মন্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, স্বচ্ছলতা/দারিদ্রতা এবং সংশ্লিষ্ট নিয়মাবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন।

পুজা মন্ডপ ও মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

নিউজটি শেয়ার করুন

৩২ হাজার পূজা মন্ডপে ১৬ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ

আপডেট সময় : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫