ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা পদক্ষেপ নিয়েছে র‌্যাব: ডিজি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 26

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয়ে নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন

র‌্যাব ডিজি বলেন, লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনী নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

পাকিস্তানের ব্যস্ততম রাস্তায় বোমা বিস্ফোরণ, নিহত ১০

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিয়ে সবোচ্চ সর্তক রয়েছে র‌্যাব।

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তারের পরও একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে মন্তব্য করে র‍্যাব মহাপরিচালক বলেন, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা পদক্ষেপ নিয়েছে র‌্যাব: ডিজি

আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫