ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়নি: আমির খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 72

একটি নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দিরে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘একটি নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়নি, যে কারণে আমরা অনেক কিছুর সমস্যার সম্মুখীন হচ্ছি। সবাই দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে যে নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলার উন্নতি হবে, স্বাস্থ্য খাতের উন্নতি হবে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম

তিনি বলেন, ‘আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি। নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেন, আমরা এ শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা অলরেডি প্লান করেছি।’

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচিত সরকার না থাকায় জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়নি: আমির খসরু

আপডেট সময় : ১১:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫