ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

বিয়ের বছর ঘুরতেই নতুন অধ্যায় শুরু করলেন সোনাক্ষী-জাহির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
  • / 41

দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড তারকা সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না। এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির।

সমাজমাধ্যমে এই জুটির খুনসুটি দেখতে দারুণ পছন্দ করেন অনুরাগীরাও। মাঝেমধ্যেই একে অপরকে মজার ছলে চমকে দেন। বিশেষত জাহিরের চটকদার বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হন সোনাক্ষী। তবে কম যান না অভিনেত্রীও। সুযোগ পেলে তিনিও জাহিরকে মজার ছলে ভয় দেখান।

গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালায় ইসরায়েলি বাহিনী

এবার দু’জনেই তাঁদের ভালবাসার চিহ্ন এঁকে নিলেন‌। সোনাক্ষী ও জাহির নিজেদের হাতে একটি ‘কাপল ট্যাটু’ করিয়েছেন। যে ট্যাটুর কিছুটা অংশ রয়েছে জাহিরের হাতে, আর বাকি অংশ রয়েছে সোনাক্ষীর হাতে। অর্থাৎ দু’জনের হাত মেলালে তবে সম্পূর্ণ হবে এই ট্যাটুটি। নিজেদের ভালবাসার চিহ্ন এঁকে সমাজমাধ্যমে তার ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন,’অনন্তকালের জন্য ভালবাসায় সারিবদ্ধ।’ তাঁদের ভালবাসার নতুন এই অঙ্গীকার মনে ধরেছে নেটিজেনদেরও। তাই ওই ছবির মন্তব্যে সোনাক্ষী-জাহিরকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের ছ’মাস হতে না হতেই শত্রুঘ্ন সিনহা কন্যার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। দু’জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু বারবারই অভিনেত্রী নানা সাক্ষাৎকারে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এবার সেই নিয়েই নতুন পথ খুঁজে পাওয়ার কথা জানালেন অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি সোনাক্ষী বলেন, “আমি সকলের নাক গলানো বন্ধ করার একটা উপায় খুঁজে পেয়েছি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি না, তখন পর্দার বাইরে আমি খুব সুখী জীবনযাপন করি। আমি ঠিক থাকি এবং শান্তিতে থাকি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি এবং আমাকে এই ধরনের বিষয়গুলোর মুখোমুখি হতে হয়।”

অভিনেত্রীর আরও সংযোজন, “তুমি যাই করো না কেন, মানুষ বলবেই। যদি আমি বলি আমি সাদা পোশাক পরেছি, কেউ বলবে না, এটা কালো পোশাক। তুমি যা বলছো তা চ্যালেঞ্জ করার জন্য কেউ না কেউ সবসময় সেখানে থাকবে, তাই তুমি তোমার জীবন চালিয়ে যাও। তুমি সব ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

বিয়ের বছর ঘুরতেই নতুন অধ্যায় শুরু করলেন সোনাক্ষী-জাহির

আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫