ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

আসছে নতুন ২ জাতীয় দিবস, ছুটি থাকবে কিনা স্পষ্ট নয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 39

বাংলাদেশের ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি জাতীয় দিবস। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগামী ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এখন থেকে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসনীয়

পোস্টে আরও উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে।

নতুন এ দুই জাতীয় দিবসে ছুটি থাকবে কিনা তা স্পষ্ট করা হয়নি ওই পোস্টে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই জাতীয় দিবসে থাকছে না কোনো সরকারি ছুটি। তবে স্কুল কলেজে ছুটি থাকবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, এই প্রক্রিয়ার অংশ হিসেবে আবরার ফাহাদের মৃত্যুদিন ৭ অক্টোবর এবং বিডিআর ট্র্যাজেডির দিন ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস হিসেবে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতি বছর এই দুটি দিন বিশেষ আয়োজনে পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আসছে নতুন ২ জাতীয় দিবস, ছুটি থাকবে কিনা স্পষ্ট নয়

আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫