ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

রোহিঙ্গাদের জন্য ৪০০ মেট্রিক টন চাল দিল সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 25

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ৪০০ মেট্রিক টন চাল বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

চাল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে; যা বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও মানবিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সাম্প্রতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ডব্লিউএফপি ইতোমধ্যে পাঁচ হাজার প্যাকেট গরম খাবার এবং পুষ্টিসমৃদ্ধ বিস্কুট ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছে। মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে আরআরআরসি কার্যালয় ও ডব্লিউএফপি যৌথভাবে কাজ করছে। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগণের কল্যাণে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিন পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডোমোকো উশিয়ামা আরআরআরসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি মানবিক সহায়তা কার্যক্রমে আরআরআরসি কার্যালয়ের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি অদূর ভবিষ্যতে ভাসানচর সফরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির মধ্যকার চলমান সহযোগিতা আগামীতে আরও জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের জন্য ৪০০ মেট্রিক টন চাল দিল সরকার

আপডেট সময় : ১০:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬