ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, রোববার, ১২ অক্টোবর ২০২৫
  • / 66

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে ইতালি পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আজ রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান তিনি।

এ সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা।

রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, রোববার, ১২ অক্টোবর ২০২৫