পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে : আমান
- আপডেট সময় : ০৪:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 34
মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায় জামায়াত
বিএনপির সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, সাইফউদ্দিন মনির স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠন। সেই লক্ষ্যেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।
ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদুজ্জামান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।

























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ