ময়মনসিংহে মালবাহী ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা; নিহত ২
- আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 35
ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেক মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই উল্টে যায় এবং ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে য়ায়।
এসময় ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
তুমি না মরলে আমি মাহীরের হবো না: বর্ষা
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, হাসপাতালে নেয়ার আগেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
























গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল এমবাপ্পের