ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, বিসিবির সভায় সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 41

বাড়ছে দেশের নারী ক্রিকেটারদের বেতন। গতকাল (সোমবার, ৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৭ ঘণ্টার সভায় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এ বেতন কাঠামো অনুযায়ী, ‘এ’ গ্রেডে থাকা তিন নারী ক্রিকেটারের বেতন বাড়ছে ৪০ হাজার টাকা। নতুন কাঠামোতে তাদের বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে পূর্বের বেতন ছিল ১ লাখ টাকা। তাদের বেতন বাড়ছে আরও ৩৫ হাজার টাকা।

নভেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

দেশের নারী ক্রিকেটে ‘সি’ ক্যাটাগরিতে নতুন বেতন ৯৫ হাজার টাকা আর ‘ডি’ ক্যাটাগরিতে এখন থেকে বেতন ৮০ হাজার টাকা।

এছাড়া অধিনায়কের জন্য অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়কের জন্য থাকছে ২০ হাজার টাকা। আর কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে নতুন জাতীয় দলে যুক্ত হলে ক্রিকেটাররা পাবেন ৬০ হাজার টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, বিসিবির সভায় সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫