ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে লড়বেন শহীদ জহির রায়হানের ছেলে তপু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫
  • / 72

শহীদ চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের ছেলে তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। রোববার (০৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে জানান।

সংবাদ সম্মেলনে তপু রায়হান তাঁর নির্বাচনী ইশতেহারকে ‌‘ঐকমত্যের ইশতেহার’ আখ্যা দেন এবং জানান, তিনি কোনো প্রথাগত রাজনীতি করতে আসেননি, বরং দেশে সহযোগিতামূলক রাজনীতি চালু করতে চান।

তিনি তাঁর বাবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, জহির রায়হান রাজনীতি সচেতন হলেও কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না; তাঁর মানবতাবাদী আদর্শ প্রতিফলিত হয়েছে শিল্পকর্মে। তপু রায়হান সেই স্বপ্ন ধারণ করে মনে করেন যে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে মানবকল্যাণমুখী রাজনীতি করা সম্ভব।

হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নির্বাচিত হলে তিনি সংসদে একটি সহযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, নির্বাচনের পর ঢাকা-১৭ আসনের যিনিই এমপি হবেন, এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তিনি তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। তাঁর লক্ষ্য কেবল জয় নয়, বরং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে একটি মডেল নির্মাণ করা, যা সারা দেশের সমাজ সংস্কার ও উন্নয়নে অনুসরণীয় হতে পারে।

তপু রায়হান ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাষানটেক ও মহাখালী এলাকার সমস্যাগুলো সম্পর্কে অবগত থাকার কথা জানান। তিনি বিশেষ করে নিম্ন-আয়ের মানুষদের সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান বের করার ওপর জোর দেন, যা দেশের জন্য একটি কার্যকর মডেল হতে পারে।

এ সময় ছেলের জন্য দোয়া চেয়ে তাঁর মা, গুণী অভিনেত্রী সুচন্দা বলেন, জয়-পরাজয় জীবনের অংশ, কিন্তু তিনি চান তাঁর ছেলে যেন মানুষ ও দেশের জন্য কাজ করে। তিনি আনন্দের সঙ্গে জানান, পরিবার খুবই খুশি এবং জহির রায়হান বেঁচে থাকলে তিনিও সম্ভবত খুশি হতেন, কারণ তপুর প্রতি মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১৭ আসনে লড়বেন শহীদ জহির রায়হানের ছেলে তপু

আপডেট সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫