দেড় হাজার কোটি টাকার পাবনা স্টেশনে চলে একটি ট্রেন!
- আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫
- / 46
সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরেও ঢাকা-পাবনা রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়নি পাবনা স্টেশন। দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশন দিয়ে সারাদিনে চলে মাত্র একটি লোকাল। তবে ট্রেনের শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা-পাবনা ট্রেন চালু হবে বলে জানান রেল সচিব।
দেশের রেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরও পাবনা রেল স্টেশন এখনও যথাযথভাবে সংযুক্ত হয়নি। সম্প্রতি নির্মিত এ স্টেশনটির জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও, এখানে সারাদিনে চলাচল করে মাত্র একটি ট্রেন। কিন্তু বারবার শিডিউল পরিবর্তনে যাতায়াতে ভোগান্তি যাত্রীদের।
কোটি টাকার তিন সেতু, নেই সংযোগ সড়ক
পাবনা রেল স্টেশনে ২৪ ঘণ্টায় চলাচল করে একটি লোকাল ট্রেন। দিনের বাকি সময়জুড়ে স্টেশনে শুধুই নীরবতা। প্ল্যাটফর্মে নেই যাত্রীদের কোলাহল। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সরঞ্জাম।
স্থানীয়দের একজন বলেন, ‘এতকিছু থাকার পরও ঢাকা-পাবনা রেল যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়া খুবই দুঃখজনক বিষয়।’
এদিকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের সুবিধা না থাকায় স্থানীয়দের ভরসা সড়কপথ। এ কারণে সড়ক পরিবহন খাতে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। দ্রুত ঢাকা-পাবনা রুটে এক্সপ্রেস ট্রেন চালুর দাবি তাদের।
স্থানীয়রা জানান, ঢাকা-পাবনা রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে তাদের যোগাযোগ সহজ হয়ে যাবে। তবে আশার বাণী শোনালেন রেল সচিব। শিগগিরই ঢাকা-পাবনা রুটে ট্রেন চালু হবে বলে জানান তিনি ।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘প্রায় ২০টি কোচ পাবো এ বছরের শেষে। সময় লাগলেও এই অবস্থায় আমরা ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন দেয়ার চেষ্টা করছি।’
পাবনার মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। বর্তমানে মাত্র একটি ট্রেন চলছে ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত।






















অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা