ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫
  • / 162
205

অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করলেও, এই স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে না। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের নিশ্চিত করেছেন, নতুন পে স্কেলের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই গ্রহণ করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারই বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব নেবে।

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ

এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পরবর্তীতে নির্বাচিত সরকার পর্যালোচনা ও কার্যকর করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫